এম জে এল বাংলাদেশ লিমিটেডের আয়োজনে শনিবার শেষ হলো ‘১১তম মোবিল কাপ গলফ টুর্নামেন্ট ২০১৭’।
টুর্নামেন্টটি কুর্মিটোলা গলফ ক্লাবে গত ৮ ফেব্রুয়ারি শুরু হয়। টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান, এসবিপি, এনডিসি, পিএসসি জেনারেল (অব.) মো. আবদুল মুবিন।
এবারের মোবিল কাপ গলফ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া রাষ্ট্রদূত আহন্ সিয়ং-ডু, চীন রাষ্ট্রদূত মা মিংকিয়াং, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহি, ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও এম জে এল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে. চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট গলফাররা।
‘১১তম মোবিল কাপ গলফ টুর্নামেন্ট ২০১৭’ -এ আরো উপস্থিত ছিলেন এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম. মুকুল হোসেন, এম জে এল বাংলাদেশ লিমিটেডের পরিচালক তানজিল চৌধুরী, কুর্মিটোলা গলফ ক্লাবের সহ-সভাপতি মেজর জেনারেল এ কে এম আবদুল্লাহিল বাকিসহ বাংলাদেশ আমর্ড ফোর্সেস এবং এম জে এল বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১০ ফেব্রুয়ারি কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে। সাবেক সেনাপ্রধান আবদুল মুবিন অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
ইত্তেফাক/উজ্জল
