টেস্ট ক্রিকেটে মিরাজের প্রথম ফিফটি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৮
দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বোলিংয়ে ঝলক দেখালেও ব্যাটিংয়ে ছিলেন নিষ্প্রভ। সেই ধারাবাহিকতা বজায় থাকে নিউজিল্যান্ডের বিপক্ষেও টেস্ট সিরিজে। অবশেষে রানের দেখা পেল বাংলাদেশের তরুন সেনসেশন মেহেদী হাসান মিরাজ। ভারতের মাটিতে চলমান টেস্টে ঝকঝকে ৫১ রানের ইনিংসে অপরাজিত আছেন তিনি। এরআগে ৪ টেস্টের ৮ ইনিংসে মাত্র ২০ রান করেন মিরাজ । সর্বোচ্চ ছিল ১০।
 
ভা্রতের বিপক্ষে কোন বাংলাদেশীর সবচেয়ে কমবয়সে অর্ধশত করার নজিরও তিনি গড়ে ফেলেন।
 
রবীচন্দ্রন অশ্বিন কিংবা রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব কিংবা ভুবনেশ্বর কুমাড় ভারতীয় বোলিংয়ের বিপক্ষে বেশ স্বাচ্ছন্দ্য ছিলেন মিরাজ। কাট, পুল, স্টেট ড্রাইভ, লফটেড শটে বল নিয়ে ফেলেছেন বাউন্ডারির বাইরে। অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে গড়ে তুলেছেন ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি। এই জুটি আগামিকাল চতুর্থদিন আবারো খেলতে নামবে।
 
মিরাজের মধ্যে বিশ্বমানের অলরাউন্ডার হবার প্রভিভা সবসময় ছিল বলে মানেন দেশের ক্রিকেটবোদ্ধারা। তিনি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছিলেন। সে সময়ে ব্যাটে-বলে দারুল অালো ছড়িয়েছিলেন। প্রথম শ্রেনীর ম্যাচেও মিরাজের ৫টি অর্ধশত আছে।
 
ইত্তেফাক/রেজা