মেসি-রোনালদোর সমালোচনায় ক্ষুব্ধ মারিয়া

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৯
রিয়াল মার্দিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানা রোনালদোর সমালোচনা করার জন্য মানুষ এত মুখিয়ে থাকে কেন সেটা বোধগম্য নয় আর্জেন্টাইন ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়ার। ঠিক একইভাবে বার্সেলোনা তারকা ও আর্জেন্টাইন সতীর্থ লিওনেল মেসিকেও সমালোচনা সইতে হয় বলে মনে করেন পিএসজির এই উইঙ্গার।
 
গত বছরটা দারুণ কাটলেও নতুন বছরে ঠিক ধারাবাহিক নয় রোনালদোর পারফরম্যান্স। এই জন্য নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতেই সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনতে হচ্ছে রিয়াল মাদ্রিদ তারকাকে।
 
গত মাসে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচেও সমর্থকদের একটা অংশ রোনালদোকে দুয়ো দেয়। অথচ লা লিগার পয়েন্ট টেবিলে দলের শীর্ষস্থান সুদৃঢ় করার ওই ম্যাচে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে একটি গোল করিয়েছিলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
 
সাবেক রিয়াল সতীর্থ রোনালদো শিগগির স্বরূপে ফিরবে বলেও মনে করেন দি মারিয়া। 
 
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে তিনি বলেন, এটা অতিরঞ্জিত। অনেকের মতো, সেও রিয়ালকে অনেক কিছু দিয়েছে। তারা দুইটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এটা সম্পর্কে মানুষ কিছুটা হলেও ভুলে গেছে, তারা আরও বেশি চায়।
 
মারিয়া আরও বলেন, মেসির ক্ষেত্রেও একই অবস্থা। তারা (সমালোচকরা) বলে, সে গোল করে না, সে আগের মতো নেই। কিন্তু গোল করা শুরু হলো। আমি বুঝি না, ক্রিশ্চিয়ানোকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা হয়।
 
শুক্রবার রাতে এদিনসন কাভানির জোড়া গোলে ফরাসি লিগে বোর্দোকে ৩-০ গোলে হারিয়েছে দি মারিয়ার দল পিএসজি। অন্য গোলটি করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা।
 
ইত্তেফাক/রেজা