নিন্দুকেরা বলেন, মিস্টার পারফেকশনিস্ট এবং কিং খানের নাকি বিশেষ জমে না! সিনেমাতো দূরের কথা এক মঞ্চ কিংবা এক ছবিতেও তাদের একসঙ্গে পাওয়া দুষ্কর।
অবশেষে দুবাইয়ে শিল্পপতি অজয় বিজলির জন্মদিনের পার্টিতে দেখা গেল দু’জনকে। ছবিও তুললেন দুজনে।
দুই সুপারস্টারকেই দেখা গেল সাদা পোশাকে। দু’জনকে দেখে কে বলবে তাদের বয়স পঞ্চাশ পার করেছে!
এমনিতে ইদানীং কোলাবরেশনের জমানা শুরু হয়েছে বলিউডে। সালমান খানের ‘টিউবলাইট’এ ক্যামিও করছেন শাহরুখ। আমির ‘ঠগ্স অফ হিন্দোস্তান’ নিয়ে ব্যস্ত। ইন্ডাস্ট্রির আশা, যদি তিনজনকেই এক ফ্রেমে দেখা যেত, তাহলে পুরো সোনায় সোহাগা!
ইত্তেফাক/রেজা
