ভারতের বিপক্ষে হায়দ্রাবাদ টেস্টে চতুর্থ দিনের শুরুতেই প্যাভিলিয়নে ফিরে গেলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ৫১ রানের মাথায় কুমারের বলে বোল্ড হন তিনি।
তবে আউট হওয়ার আগে ঝকঝকে ৫১ রানের ইনিংস উপহার দেন তিনি। এর আগে ৪ টেস্টের ৮ ইনিংসে মাত্র ২০ রান করেন মিরাজ । সর্বোচ্চ ছিল ১০।
ভা্রতের বিপক্ষে কোন বাংলাদেশির সবচেয়ে কমবয়সে অর্ধশত করার নজিরও তিনি গড়ে ফেলেন। তার ১০৭ বলের ইনিংসে ছিলো ১০টি চার।
হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩২২ রান। উইকেটে ছিলেন, টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম (৮১) ও তরুণ মিরাজ (৫১)। মিরাজ ফিরে গেলেও লড়াই চালিয়ে যাচ্ছেন মুশফিক।
ইত্তেফাক/এমএইচ
