প্রিয়াঙ্কার কোয়ান্টিকো বন্ধ হচ্ছে!

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১০:১৭
 
আমেরিকার জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র মাধ্যমে হলিউড যাত্রা করেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। দুই বার পিপলস  চয়েস অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। এই টিভি সিরিজের সাফল্যের কল্যাণে হলিউড ছবিতে অভিনয়ের সুযোগও পেয়েছেন প্রিয়াঙ্কা।
 
সুনাম আর খ্যাতি এখন তার আকাশ সমান। তবে দুঃখের খবর হলো আচমকাই নাকি বন্ধ হয়ে যেতে পারে ‘কোয়ান্টিকো’ সিরিয়াল। ইন্ডাস্ট্রিতে সম্প্রতি শুরু হয়েছে এই নতুন গুঞ্জন। 
 
শোনা যাচ্ছে, দ্বিতীয় কিস্তিতে প্রত্যাশিত টিআরপি না পাওয়ায় ‘কোয়ান্টিকো’ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। যদিও প্রিয়াঙ্কার মুখপাত্র গোটা বিষয়টাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এদিকে চ্যানেলের কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এটা নিয়ে অফিশিয়ালি এখনই কিছু বলা সম্ভব নয়। তাই বিষয়টি নিয়ে সবার মাঝেই জল্পনা সৃষ্টি হয়েছে। 
 
অফিসিয়ালি এ বিষয়ে তেমন কিছু না বললেও ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে প্রিয়াঙ্কার বক্তব্য কোয়ান্টিকো বন্ধ হচ্ছে কিনা, সেটা তার বিষয় না, কর্তৃপক্ষ ভাল উত্তর দিতে পারবে। ইন্ডিয়া ডটকম। 
 
ইত্তেফাক/ আনিসুর