কন্ডিশনিং ক্যাম্প শেষ ফুটবলারদের

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১০:২২
বিকেএসপিতে দ্বিতীয় পর্বের ফুটবলারদের কন্ডিশনিং ক্যাম্প শেষ হয়েছে। প্রথম পর্বে সিনিয়র খেলোয়াড়রা কন্ডিশনিং ক্যাম্প শেষ করে। ট্যাকটিক্যাল, টেকনিক্যাল, স্ট্রেন্থ, ইনজুরি সহ ম্যাচ সংক্রান্ত আটটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করা হয়েছে।
 
তবে কোন খেলোয়াড়ের শারীরিক সামর্থ্য সবচেয়ে ভালো পাওয়া গেছে সেটা প্রকাশ করেননি বাফুফের স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি ।
 
জানা গেছে, খেলোয়াড়রা এখন ক্লাবে চলে যাবেন। পরে তাদের পারফরম্যান্স মূল্যায়ন করে জাতীয় দলের জন্য ডাকা হবে।  
 
এদিকে শেখ কামাল ক্লাব কাপ ফুটবলে ফিলিপাইনের দল স্ট্যালিয়ন ফুটবল ক্লাব খেলবে বলে মৌখিক সম্মতি দিলেও তারা আসবে না। টুর্নামেন্টে নেয়া হবে কিরগিজস্তানের দল আলগা ফুটবল ক্লাবকে। ৮ দল নিয়ে ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে টুর্নামেন্ট।
 
টুর্নামেন্টে নেপাল, মালদ্বীপ, আফগানিস্তান এবং কোরিয়ান দল খেলবে। বাংলাদেশ থেকে মোহামেডান, আবাহনী এবং টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী অংশগ্রহণ করবে। 
 
ইত্তেফাক/মাহাদী