৩৫ বছর বয়সে না ফেরার দেশে নিউজিল্যান্ডের রাগবি খেলেয়াড়

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩৪
নিউজিল্যান্ডের সাবেক রাগবি খেলোয়ার সিওন লোয়াকি মারা গেছেন। রবিবার ৩৫ বছর বয়সে তিনি মারা যান বলে জানিয়েছে তার পরিবার। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত ক্যারিয়ারে ১৭টি টেস্ট ক্যাপ হিতেছেন লোয়াকি। ২০১২ সালে জানা যায় তিনি হার্ট ও ‍কিডনির অসুখে ভুগছেন।
 
তিনি সুপার রাগিবি ক্লাব শেফ ও ফ্রান্সের বেওনে ও ক্লার্মন্তের হয়ে খেলেছন। অল ব্ল্যাকস থেকে এক টুইটে বলা হয়, একটু তাড়াতাড়িই যেন সিওন লোয়াকি চলে গেলেন। আমরা সবাই তার পরিবারের পাশে আছি।’
 
ক্রীড়া বিশ্বে নিউজিল্যান্ড সবচেয়ে পরিচিতি লাভ করে রাগবি খেলায়। নিউজিল্যান্ডে ছেলে থেকে বুড়ো সবার কাছে সমান জনপ্রিয় খেলা রাগবি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। 
 
মানুষদের কাছে ক্রীড়া জগতের সর্বোচ্চ ভালবাসার জায়গায় রাগবি। নিউজিল্যান্ড পুরুষ দল তিন বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। এর বিপরীতে একধাপ এগিয়ে দেশটির নারী দল। তারা চারের বারের বিশ্ব চ্যাম্পিয়ন। এমন দেশে জনপ্রিয় রাগবি খেলোয়াড়ের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
 
ইত্তেফাক/মাহাদী