১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস উপলক্ষ্যে বেসরকারি টিভি বৈশাখী টিভি আয়োজন করেছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের।
দিবসের শুরুতে সকাল ১০টা ৫০ মিনিটে থাকছে বাংলা সিনেমা অন্তরে অন্তরে। শিবলী সাদিকের পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মৌসুমী, সালমান শাহ, রাজীব ও আনোয়ারা।
বিশেষ টেলিফিল্ম ভালোবাসার তিনবেলা। মূল ভাবনা টিপু আলম মিলন। মাসুম শাহরিয়ারের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী, আফসানা মিমি, শহীদুজ্জামান সেলিম, নাদিয়া মীম, সিয়াম, কল্যান কোরাইয়া ও নাজিরা মৌ। প্রচারিত হবে সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে।
ভালোবাসা দিবসের বিশেষ নাটক রুপালি জোছনায়। পরিচালনা রূপক বিন রউফ। রচনা ওসমান সজীব। অভিনয়ে আফরান নিশো ও অপর্ণা। প্রচারিত হবে রাত ৯ টায়।
ভালোবাসা দিবসের গানের অনুষ্ঠান গানে গানে ভালোবাসা। বাছাই করা ভালোবাসার চৌদ্দটি গান গাইবেন জনপ্রিয় শিল্পী বাদশা বুলবুল ও চম্পা বনিক। গানে গানে ভালোবাসা অনুষ্ঠানটি প্রযোজনা করবেন এস আলী সোহেল ও আব্দুল্লাহ আল মামুন। প্রচারিত হবে রাত ১১টায়।
ইত্তেফাক/আনিসুর
