সুপ্রিম কোর্টে ভাস্কর্য

প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবে হেফাজত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫১
 
ঢাকায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্য অপসারণের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই দাবিতে আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেবে সংগঠনটি। 
 
এছাড়া ২৪ ফেব্রুয়ারি ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে এবং চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদ চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে হেফাজত। পরবর্তীতে দেশের বিভিন্ন জেলা শহরে সমাবেশ ও মিছিলসহ অন্যান্য কর্মসূচি দেয়া হবে।
 
গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী। তিনি বলেন, গ্রিক দেবীকে ন্যায়বিচারের প্রতীক মনে করলে এদেশে ইসলাম থাকবে না। কোনো মুসলমানের ঈমান থাকবে না।