কোন পুরুষের সঙ্গে ডিনারে যেতে ভয় পান করণ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪১
 
নির্মাতা হিসেবে বলিউডে অনেক আগেই সুপ্রতিষ্ঠিত করণ জোহর। কাজ ছাড়াও বিভিন্ন সময় তিনি আলোচনায় এসেছেন ব্যক্তিগত জীবন, আর তাকে নিয়ে প্রকাশিত গোসিপ কেমিস্ট্রিতে।
 
বিশেষত করণের যৌন গল্প যেন বেশিই ছড়িয়েছে, আর তার মূলে দেখা গেছে ভারতীয় মিডিয়াগুলোকে। বলিউড মিডিয়ার খবরে দেখা গেছে, অনেকে মনে করেন করণ সমকামী। কেউ আবার ভাবেন, শাহরুখ খানের সঙ্গে নাকি তাঁর বিশেষ সম্পর্ক রয়েছে।
 
এ নিয়ে আগেও মুখ খুলেছেন করণ। এবার জানালেন তাঁর একটি ভয়ের কথা। সম্প্রতি তিনি বলেন, আমি কোনও পুরুষ বন্ধুর সঙ্গে ডিনারে যেতেও ভয় পাই। সাংবাদিকরা সব জায়গায় পৌঁছে যায়। কোনও পুরুষ বন্ধুর সঙ্গে ডিনারে গেলেই অন্য গল্প শুরু হয়ে যাবে। যেন দু’জন পুরুষ একসঙ্গে ডিনারে যেতে পারে না!
 
অটোবায়োগ্রাফি ‘অ্যান আনসুটেবল বয়’তে এ সব নিয়ে বিস্তারিত লিখেছেন করণ।  খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
ইত্তেফাক/আনিসুর