আফরান নিশো ও ঊর্মিলা কর আসছে ভ্যালেনটাইন্সে হাজির হচ্ছেন ভালবাসা দিবসের বিরতিহীন নাটক ‘ভালবাসার খুনসুঁটি’ নিয়ে। নাটকটি প্রচারিত হবে ১৪ই ফেব্রুয়ারি রাত ৯টা ২৫ মিনিটে আর টিভি'র পর্দায়।
নাটকটির গল্পে দেখা যাবে, ভালবাসার মিষ্টি মধুর সম্পর্ক নিয়ে নিশো ও ঊর্মিলার সংসার শুরু হলেও বিয়ের তিন বছর পর তারা দাম্পত্য জীবনে সুখী নয়। বিয়ের পর বিভিন্ন ইস্যু নিয়ে তাদের দুজনের অবস্থান দুই মেরুতে। যদিও তাদের বিয়েটা প্রেমের বিয়ে, তারা সেপারেশনের সিদ্ধান্ত নেয়।
তবে লাস্ট চান্স হিসেবে বেড়াতে যায় একটি রিসোর্টে। সেখানে পরিচয় হয় জেরিন মোউশান ও ইমরান এর সাথে। তাদের প্রেমের সম্পর্কে আসে নতুন মাত্রা। শেষটা দেখতে চোখ রাখুতে হবে আর টিভি'র পর্দায়।
ইউসিএফ এর ব্যানারে নাটকটি নির্মাণ করা হয়েছে। পরিচালনা করেছেন রিয়াদ তালুকদার।
ইত্তেফাক/আনিসুর
