আব্দুল আলীমকে উৎসর্গ করে ‘জমিন’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৭
 
সমাজের বিত্তবান এবং ক্ষমতাবান হিসেবে পরিচিত মুরাদ খান। মৃত্যুর আগ মুহূর্তে তার চোখে ভাসে তার ক্ষমতাবান হয়ে উঠার পেছনের সব গল্প। এমনই এক গল্পকে কেন্দ্র করে আব্দুল আলীমের ‘পরের জায়গা পরের জমিন’ গানটিকে ‘জমিন’ নামে নতুন রূপে ইউটিউবে মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে।
 
গানের সুর এবং কথা অপরিবর্তিত রেখে নতুনভাবে সঙ্গীতায়োজন করেন ইমন চৌধুরী আর গানটিতে কণ্ঠ দিয়েছেন রাফাত খান।  গানটি ইউটেউবে প্রকাশ করেছে এম রেকর্ডস। 
 
গানটির নতুনভাবে প্রকাশ প্রসঙ্গে রাফাত খান বলেন, ‘ছোটবেলায় বাবার হাতে সঙ্গীতের হাতেখড়ি আমার। আব্দুল আলীমের এই গানটি আমার নিজের বেশ পছন্দের গান। সে ভাবনা থেকে গানটিকে নতুনভাবে গাওয়া। কিন্তু আমরা এম রেকর্ডস গানটির কথা এবং সুর কোথাও হাত দেয়নি। গানটি নিয়ে বেশ ভালই সাড়া পাচ্ছি। গানটি শুনলে শ্রোতারা ইনস্ট্রুমেন্টাল দিক থেকে নতুন কিছু পাবে এটুকু বলতে পারি’।
 
উল্লেখ্য, ৪ বছর আগে জি সিরিজ থেকে প্রকাশিত হয়েছিল রাফাত খানের একক অ্যালবাম ‘নীল জোছনা’।
ইত্তেফাক/আনিসুর