স্থায়ী নিয়োগ চেয়ে বিচারপতি শিবলীর রিট

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৫
 
হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে স্থায়ী নিয়োগ না দেয়ায় বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিচারপতি ফরিদ আহম্মদ শিবলী। 
 
রিটে বলা হয়েছে, প্রধান বিচারপতির সুপারিশ থাকার পরেও নিয়োগ না দেয়া সর্বোচ্চ আদালতের রায়ের লঙ্ঘন। ১০ বিচারপতির মামলার রায়ে আপিল বিভাগ বলেছে, বিচারপতি নিয়োগে প্রধান বিচারপতির সুপারিশ উপেক্ষা করা যাবে না। কিন্তু এ ক্ষেত্রে প্রধান বিচারপতির সুপারিশকে অগ্রাহ্য করা হচ্ছে। 
 
আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন আবেদনকারীর আইনজীবী মনজুর মোরশেদ। আবদনে আইন সচিব ও রাষ্ট্রপতির সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। 
 
প্রধান বিচারপতির সুপারিশ থাকার পরেও বিচারপতি ফরিদ আহমেদ শিবলীকে স্থায়ী  নিয়োগ দেয়া হয়নি। এর আগে দুই বছর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
 
 
ইত্তেফাক/কাউছার