বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের পুরস্কার বিতরণ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪৬
গত বছরের ২৯ অক্টোবর ৮টি দলকে নিয়ে মাঠে গড়ায় ‘মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ-২০১৫-১৬’। শেষ হয় চলতি বছরের ৯ জানুয়ারি।
 
ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব ১৪ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে উন্নীত হয়। আর প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নেওয়া সাইফ স্পোর্টিং ক্লাব ২৬ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়ে প্রিমিয়ার ডিভিশন লিগে নাম লেখায়।
 
শনিবার মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে ৩২ইঞ্চি এলইডি টেলিভিশন দেয় হয়। ৬ গোল করে সেরা গোলদাতা হয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের মতিন মিয়া । সেরা খেলোয়াড় হয়েছেন ভিক্টরিয়া স্পোর্টিং ক্লাবের আরেক খেলোয়াড় আরিফুর রহমান।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ আরো অনেকে।
 
ইত্তেফাক/মাহাদী