টাঙ্গাইলে শাশুড়ি হত্যার অভিযোগে পুত্রবধূ আটক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৫
 
টাঙ্গাইল মির্জাপুর উপজেলার সাটিয়াচড়া গ্রামের মৃত আজাহার মিয়ার স্ত্রী রহিমা বেগমকে (৫৫) হত্যার অভিযোগে পুত্রবধূ এবং তার ভাইকে আটক করেছে পুলিশ।
 
আটককৃতরা হলেন, নিহতের পুত্র ওয়াসিমের স্ত্রী কোকিলা আক্তার (২৫) ও তার ছোট ভাই রোকন উদ্দিন (২৮)। 
 
জানা যায়, গত ১২ জানুয়ারি বাড়ি থেকে রহিমা বেগম নিখোঁজ হন। এ ব্যাপারে তার পরিবার মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন। নিখোঁজের ১১ দিন পর পুলিশ রহিমা বেগমের নিজ বাড়ির টয়লেটের ট্যাংকির ভিতর থেকে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের হয়। সন্দেহের জের ধরে পুলিশ তাদেরকে আটক করেছে।
 
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই)মনিরুজ্জামান মুন্সি বলেন, 'রহিমা বেগম হত্যার রহস্য উদঘাটন হয়েছে। আসামিদের আটক করে জিজ্ঞাসাবাদের পর জেল হাজতে পাঠানো হয়েছে।'
 
ইত্তেফাক/জামান