অশ্বিনের বলে শুরুতেই ফিরে গেল তামিম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৩
হায়দ্রাবাদ টেস্টে জয়ের জন্য ৪৫৯ রানের টার্গেট নিয়ে ২য় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। জয়ের জন্য খেলতে নেমে শুরুতেই সাজঘরে ফিরে গেল দেশসেরা ওপেনার তামিম। প্রথম ইনিংসের মত এবারো তিনি ব্যার্থ হলেন।
 
অশ্বিনের ঘুর্ণি বলে স্লিপে কোহলির হাতে ক্যাচ দিয়ে ৩ রান করে বিদায় নেন তিনি। ক্রিজে সৌম্য সরকার ৮ ও মোমিনুল ইসলাম ০ রানে অপরাজিত অাছেন। ২য় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ১৯/১।
 
লাঞ্চ বিরতির আগে বাংলাদেশকে ফলো অন না করিয়ে আবারো ব্যাটিংয়ে নামে টিম ইন্ডিয়া। তারা ৪ উইকেটে ১৫৯ রান করে ইনিংস ঘোষণা দেন। ২য় ইনিংসে ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেছেন পুজারা। আগের ইনিংসে ডাবল সেঞ্চুরি করা বিরাট কোহলি করেছেন ৩৮ রান। 
 
হায়দ্রাবাদ টেস্টে ভয়ঙ্কর হয়ে উঠার আগেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে প্যাভিলিয়নে ফেরালেন টাইগার অলরাউন্ডর সাকিব আল হাসান। ১ম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা কোহলি এদিনও ওয়ানডে মেজাজে ব্যাট চালাচ্ছিলেন। খুব দ্রতই ৪০ বলে ৩৮ রান তুলে নেন তিনি। তার ইনিংসে ছিলো দুটি চার ও একটি ছক্কা।
 
ইনিংসের ১৭তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের তালুবন্দি করেন সাকিব। এর আগে বাংলাদেশের বিপক্ষে ২৯৯ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামে ভারত। আর শুরুতেই জোড়া আঘাত আনেন তাসকিন আহমেদ।
 
রোববার ৩৮৮ রানে বাংলাদেশ ইনিংস শেষ হওয়ার পর ব্যাটিংয়ে নামে ভারত। শুরুতে ওপেনার মুরালি বিজয়কে ফেরান তাসকিন। আর একটু পরেই রাহুলকে শিকার বানান এই তরুণ পেসার।
 
ইত্তেফাক/রেজা