প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করায় নারী আটক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর নকল করার দায়ে এক নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে শের ই বাংলা নগর থানায় রাখা হয়েছে।
 
রবিবার বিকেলে শের ই বাংলা নগর থানার এসআই আলিয়া ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।
IMG0
তিনি জানান, হাছিনা বেগম (৬৫) নামে এক নারী একটি ডিও লেটারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করেন যা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। তারা থানায় খবর দিলেেএকটি মোবাইল টিম গিয়ে হাছিনা বেগমকে আটক করে নিয়ে আসেন। এ বিষয়ে এখনো থানায় মামলা হয়নি।
 
তিনি আরো জানান, হাসিনা বেগমের কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।
 
 
 
ইত্তেফাক/রেজা