বিএনপির যৌথসভা সোমবার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪১
আগামীকাল সোমবার যৌথসভা ডেকেছে জাতীয়তাবাদী দল বিএনপি। 
 
সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।
 
এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ দলের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
 
যৌথসভায় দলের সাংগঠনিক অবস্থা ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
 
ইত্তেফাক/উজ্জল