দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হয় গত ১১ ফেব্রুয়ারী। ঢাকা ক্লাবে দেশের সুধীজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মিলন মেলায় গান পরিবেশন করেন, দেশের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায়।
দৈনিক ইত্তেফাকের এই সান্ধ্য সাংস্কৃতিক আয়োজনটি মূলত প্রাণ খোলা আড্ডা আর গান -সুরের মুর্চ্ছনায় সমৃদ্ধ ছিল। সন্ধ্যা থেকেই ভেন্যুতে আমন্ত্রিত অতিথিরা এক এক করে হাজির হন। ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন আগত অতিথিদের স্বাগত জানান।
সম্পাদকের স্বাগত বক্তব্যসহ বরেণ্য আইনজীবি ব্যরিস্টার আমির-উল-ইসলাম ও দেশ বরেণ্য সাংবাদিক দৈনিক ইত্তেফাকের প্রাক্তন সহকর্মী গোলাম সরওয়ারের সংক্ষিপ্ত বক্তব্য শেষে গান পরিবেশন করেণ অণিমা রায়।
IMG0
অণিমার পরিবেশণায় ছিল আনন্দলোকে মঙ্গলালোকে, বাংলার মাটি বাংলার জল, একটুকু ছোঁয়া লাগে, ভালোবেসে সখী নিভৃতে যতনে, প্রাণ চায় চক্ষু না চায়, সুখের লাগি চাহে প্রেমসহ বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত।
পরবর্তীতে বিশিষ্ট বংশীবাদক গাজী আব্দুল হাকিম এর একক বাঁশী পরিবেশনা। সুরে সুরে মোহাবিষ্ট করে রাখেন তারা গোটা সন্ধ্যা।
