হাউস পার্টিতে সানির নাচ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৯
বলিউডে নিজের পায়ের তলায় জমি ধীরে ধীরে শক্ত করছেন সানি লিওন। মূল হাতিয়ার অভিনয়। পাশাপাশি রয়েছে নাচও। এখনও পর্যন্ত বেশ কিছু আইটেম নম্বরে দেখা গিয়েছে তাঁকে। সানির এই বলিউড যাত্রা মোটেও সহজসাধ্য ছিলনা।
 
সম্প্রতি বহুল অালোচিত ‘রইস’-এ নাচের দৌলতেই শাহরুখ খানের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন তিনি। এ বার নিজের নাচের ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে ছিলেন মেকআপ আর্টিস্ট টমাস মউকা।
 
সম্প্রতি হাউজ পার্টির আয়োজন করেছিলেন সানি। সেখানে হাজির ছিলেন তাঁর ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠরা। পার্টিতে জমিয়ে নেচেছেন সানি। সঙ্গে ছিলেন তাঁর বন্ধুরাও। আপাতত সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে বলি মহলের একটা অংশের মতে, এতদিনে অনস্ক্রিন সানির সুন্দর ডান্স পারফরম্যান্সের রহস্যবোঝা গেল। কোনও প্রথাগত ট্রেনিং না থাকলেও নায়িকা ইতিমধ্যেই স্বাতন্ত্র তৈরি করেছেন পারফরম্যান্সে।
 
 

A video posted by Sunny Leone (@sunnyleone) on Feb 11, 2017 at 9:27am PST

 
ইত্তেফাক/রেজা