‘ক্যারিয়ার ও বিরাট প্রসঙ্গ এক নয়’

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ০২:০৪

নিজের ক্যারিয়ারে স্বাধীনতার কথা অনেকবারই গণমাধ্যমের কাছে বলেছেন আনুশকা শার্মা। ক্যারিয়ারের সঙ্গে প্রেমিক ক্রিকেট তারকা বিরাট কোহলির কোনো সহযোগিতা চান না। কথাগুলো তিনি সম্প্রতি বলেন ভারতীয় একটি গণমাধ্যমে।

গুঞ্জন উঠেছে আনুশকার নতুন সিনেমা ‘ফিলাউরি’ প্রযোজনা করছেন বিরাট। এমন সংবাদই রটেছে বলিউড পাড়ায়। আর সংবাদটি শুনে চটেছেন আনুশকা।

তিনি বলেন, ‘এখন বিশ্বজুড়ে নারীরা নিজেদের ওপর নির্ভরশীল। আমিও চাই আমার ছবিতে আমার প্রযোজনা সংস্থা যুক্ত থাকবে। এখানে বিরাটকে টানার কিছু হয়নি। ক্যারিয়ার ও বিরাট প্রসঙ্গ এক নয়। আমি সবসময় নিজের ক্যারিয়ারের বিষয়ে নিজেই সিদ্ধান্ত নিয়েছি। তাই আমি চাই না আমার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করুক।’

ফিলাউরি ছবিটি নির্মিত হচ্ছে ‘ফক্স স্টার’ ও আনুশকার ‘ক্লিন স্লট ফিল্মস’-এর ব্যানারে।
ইত্তেফাক/নূহু