১৭ বিশিষ্ট নাগরিক পেলেন একুশে পদক

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩১
 
দেশের বিশিষ্ট ১৭ জন নাগরিককে দেয়া হলো একুশে পদক ২০১৭। রবিবার রাতে সরকারের তথ্য বিবরণীর মাধ্যমে তাদের নাম ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে একুশে পদক প্রদান করবেন।
 
পদকপ্রাপ্তরা হলেন ভাষা সংগ্রামী অধ্যাপক ড. শরিফা খাতুন (ভাষা আন্দোলন), সুষমা দাস (সঙ্গীত), জুলহাস উদ্দিন আহমেদ (সঙ্গীত), ওস্তাদ আজিজুল ইসলাম (সঙ্গীত), তানভীর মোকাম্মেল (চলচ্চিত্র), সৈয়দ আব্দুল্লাহ খালিদ (ভাস্কর্য), সারা যাকের (নাটক), আবুল মোমেন ও স্বদেশ রায় (সাংবাদিকতা), সৈয়দ আকরম হোসেন (গবেষণা), প্রফেসর ইমেরিটাস ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন (শিক্ষা), ড. জামিলুর রেজা চৌধুরী (বিজ্ঞান ও প্রযুক্তি), অধ্যাপক ডা. মাহমুদ হাসান (সমাজসেবা), কবি ওমর আলী ( ভাষা ও সাহিত্য—মরণোত্তর), সুকুমার বড়ুয়া (ভাষা ও সাহিত্য), শামীম আরা নীপা (নৃত্য) এবং রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম (সঙ্গীত)।
 
ইত্তেফাক/আরএ