আরাফাত সানির জামিন নাকচ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৪০
স্ত্রীকে মারধরের মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির রিমান্ড আবেদন না-মঞ্জুর করেছেন আদালত। তার পক্ষে জামিন চাওয়া হলে তাও নাকচ করা হয়।
 
রবিবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী শুনানি শেষে এই আদেশ দেন। শুনানির আগে সানিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
 
রহস্য উদঘাটনের জন্য আসামিকে ৭ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি চেয়ে গত ৮ ফেব্রুয়ারি আবেদন করা হয়। গতকাল আসামির রিমান্ড মঞ্জুরের পক্ষে বাদীপক্ষে অ্যাডভোকেট এম কামাল উদ্দিন আহমেদ ও নাসরিন জাহান রুবি শুনানি করেন।
 
অন্যদিকে রিমান্ড বাতিল করে জামিন চান অ্যাডভোকেট এম জুয়েল আহমেদ ও মুরাদুজ্জামান। গত ১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নির্যাতনের অভিযোগে মামলাটি করেন সানির স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা।
 
ইত্তেফাক/মাহাদী