আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট। সোমবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এর বল রুমে অনুষ্ঠিত হবে ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ২০১৭’ এর অফিসিয়াল ‘ড্র ও ট্রফি উন্মোচন’ অনুষ্ঠান।
দ্বিতীয়বারের মত আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আফগানিস্তানের শাহিন আসমায়ী, নেপালের মানাং মার্সিয়াংদি, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব, দক্ষিণ কোরিয়ার পচেওন সিটিজেন ফুটবল ক্লাব, কিরগিজস্তানের এফসি আলগা বিশকেক এবং স্বাগতিক বাংলাদেশের ঢাকা আবাহনী লিঃ, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড।
চট্টগ্রাম আবাহনী লিমিটেডের চেয়ারম্যান ও অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান এম এ লতিফ, এমপি’র সভাপতিত্বে ‘ড্র ও ট্রফি উন্মোচন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ইত্তেফাক/মাহাদী
