হায়দ্রাবাদ টেস্টে ভারতের বিপক্ষে ৫ম দিনের শুরুতেই বিদায় নিলেন সাকিব আল হাসান। দিনের প্রথম সেশনেই রবীন্দ্র জাদেজার বলে পুজারার হাতে ধরা পড়েন এই টাইগার অলরাউন্ডার।
আউট হওয়ার আগে ৫০ বলে ২২ রান করেন তিনি। ইনিংসে ছিলো ৪টি বাউন্ডারি। জয়ের জন্য এখন বাংলাদেশের লক্ষ্য ৩৫১।
৪৫৮ রান পেছনে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ মাত্র দলীয় ১১ রানে হারায় তামিম ইকবালের উইকেট। এরপর অবশ্য সৌম্য সরকার ও মুমিনুল হক আশা তৈরি করেছিলেন। ১ উইকেটে ৭১ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু সৌম্য ৪২ ও মুমিনুল ২৭ রান করে পর পর ফেরায় ৩ উইকেটে ৭৫ রানে পরিণত হয় বাংলাদেশের স্কোর।
দিনের বাকি সময়টা অবশ্য আর কোনো ক্ষতি ছাড়া পার করে দিয়েছেন সাকিব ও মাহমুদ উল্লাহ। এবার আউট হলেন সাকিব। ক্রিজে রয়েছেন মুশফিক ও মাহমুদুল্লাহ।
ইত্তেফাক/মাহাদী
