ইনজুরি কাটিয়ে ফিরছেন রঞ্চি ও গাপটিল

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫৯
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক লিউক রঞ্চি ও ব্যাটসম্যান মার্টিন গাপটিল। দুজনই ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন। রবিবার ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
 
অকল্যান্ডে ১৭ ফেব্রুয়ারি টি-২০ অনুষ্ঠিত হবে। আর হ্যামিল্টন ও ক্রাইস্টচার্চে ১৯ ও ২২ ফেব্রুয়ারি প্রথম দুটি ওয়ানডে খেলা হবে।
গত চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুটি ওয়ানডেতে ইনজুরির কারণে খেলতে পারেননি ওপেনার মার্টিন গাপটিল। তবে এই সিরিজে ফিরছেন তিনি। সেই সঙ্গে নিজের জায়গা ধরে রেখেছেন স্পিনার ইশ সোধি।
 
সীমিত ওভারের সিরিজের আগে প্রোটিয়াদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলবে কিউইরা।
 
টি-২০ স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, লাকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, কলিন মুনরো, জেমস নিশাম, লুক রঞ্চি (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, বেন হুইলার। ইন: টিম সাউদি. আউট: টম ব্লান্ডেল, ম্যাট হেনরি, জর্জ ওয়ার্কার, নেইল ব্রুম।
 
ওয়ানডে স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, নেইল ব্রুম, লাকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, জেমস নিশাম, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, রস টেইলর। ইন: লুক রঞ্চি। আউট: টম ব্লান্ডেল, কলিন মুনরো।
নিউজিল্যান্ড একাদশের স্কোয়াড: গ্লেন ফিলিপস, নেইল ব্রুম, হেনরি নিকোলাস টম ব্রুস, রস টেইলর, চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টড অ্যাস্টল, অ্যাডাম মিলনে, ম্যাট হেনরি, হেনরি শিপলে, জাক গিবসন। ক্রিকইনফো
 
ইত্তেফাক/মাহাদী