অমিতাভ বচ্চনের বয়স এখন ৭৪। এখনও কাজ করে চলেছেন সমানতালে, যদিও পরিমাণটা গেল দুই তিন বছরে কিছুটা কমেছে। তবে তা অবসরের বার্তা দিচ্ছে না। চরিত্র বুঝে এখনো হাজির হচ্ছেন নানা মাত্রিক সিনেমায়। তবে বিভিন্ন জায়গা থেকে অমিতাভকে এখন যে প্রশ্ন শুনতে হয়, তা হলো কবে অবসর নিচ্ছেন?
এ বিষয়ে এবার বলে দিলেন সত্যিটা। সম্প্রতি অমিতাভ বলেছেন, ‘হয় পেশাই আমাকে অবসরে নিয়ে যাবে, নতুবা আমার শরীরই অবসর নিবে। তার আগের মুহূর্ত পর্যন্ত কাজ করবো।’
বিগ বি আরও বলেন, অর্জন বলে কিছু হয় না। এটা এমন একটা পাহাড়ের চূড়া যা সকলেই জয় করার চেষ্টা করছে। তাঁর মতে, যতদিন কাজের মধ্যে আছেন ততদিনই ভাল আছেন। তাই অবসরের সিদ্ধান্ত তাঁর নয়। ইন্ডিয়া ডটকম।
ইত্তেফাক/ আনিসুর সুমন
