রাজধানীর বংশাল থানা এলাকা থেকে অস্ত্র-গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
গ্রেফতারকৃত ব্যবসায়ীর নাম- মো. নূরনবী (৩২)। তার হেফাজত থেকে চারটি বিদেশি পিস্তল, একটি শ্যুটারগান, ১০ রাউন্ড গুলি,আটটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রবিবার সন্ধ্যায় বংশাল থানার নবাব ইউসুফ সিটি করপোরেশন মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
নূরনবীর বাড়ি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বালুন্ড গ্রামে। তার বিরুদ্ধে বংশাল থানায় মামলা দাযের করা হয়েছে। -বাসস
ইত্তেফাক/কাউছার
