হায়দ্রাবাদ টেস্টের শেষ দিনে দলীয় ২১৩ রানের মাথায় আউট হলেন সাব্বির রহমান। আউট হওয়ার আগে ৬১ বলে ২২ রান করেন তিনি। তার ইনিংসে ছিলো তিনটি চার।
ইনিংসের ৭১তম ওভারে শর্মার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাব্বির রহমান। অন্যদিকে একপাশ আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৭টি চারে ৬২ রানে অপরাজিত আছেন তিনি।
এর আগে ২৫৭ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে ক্যারিয়ারের ১৩তম টেস্ট ফিফটি তুলে নিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ।
দিনের শুরুতে বিদায় নেন সাকিব আল হাসান। দিনের প্রথম সেশনেই রবীন্দ্র জাদেজার বলে পুজারার হাতে ধরা পড়েন এই টাইগার অলরাউন্ডার। আউট হওয়ার আগে ৫০ বলে ২২ রান করেন তিনি। ইনিংসে ছিলো ৪টি বাউন্ডারি।
এরপর ২৩ রানে আউট হয়ে গেলেন অধিনায়ক মুশফিকুর রহিম। আগের ইনিংসে সেঞ্চুরি করা মুশফিক এদিন ৪৪ বলে করেন ২৩ রান। ইনিংসে ছিলো দুটি চার। ইনিংসের ৫৩ তম ওভারে অশ্বিনের বলে সামনে এগিয়ে এসে জাদেজার হাতে বল তুলে দেন মুশি।
৪৫৮ রান পেছনে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ মাত্র দলীয় ১১ রানে হারায় তামিম ইকবালের উইকেট। এরপর অবশ্য সৌম্য সরকার ও মুমিনুল হক আশা তৈরি করেছিলেন। ১ উইকেটে ৭১ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু সৌম্য ৪২ ও মুমিনুল ২৭ রান করে পর পর ফেরায় ৩ উইকেটে ৭৫ রানে পরিণত হয় বাংলাদেশের স্কোর।
দিনের বাকি সময়টা অবশ্য আর কোনো ক্ষতি ছাড়া পার করে দিয়েছেন সাকিব ও মাহমুদ উল্লাহ। এরপর দিনের শুরুতে আউট সাকিব। ২৩ রান করে আউট হন মুশফিক। ক্রিজে রয়েছেন সাব্বির রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ।
ইত্তেফাক/মাহাদী
