আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক আগামী বুধবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।
রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। সভায় দেশের সর্বশেষ বিদ্যমান আর্থ-সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
ইত্তেফাক/কাউছার
