অভিষেকের পাশে অমিতাভ-জয়া

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৪
 
বহুদিন পর যেন একসঙ্গে তারা! হ্যাঁ, অমিতাভ, অভিষেক আর জয়াকে দীর্ঘদিন একসঙ্গে দেখা যায় নি। তবে এবার কোন সিনেমা না, পারিবারিক আড্ডার একটি ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
 
অভিষেক বচ্চন ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেছেন তাঁদের এ পারিবারিক ছবিটি। যেখানে দেখা যাচ্ছে মাঝে বসে রয়েছেন অভিষেক। তাঁর দু’পাশে অমিতাভ এবং জয়া। ছেলের কাঁধে মাথা রেখে ছেলের ফোনের দিকে তাকিয়ে রয়েছেন মা। আর বাবার চোখও ছেলের ফোনের দিকে।
 
অভিষেক ছবিটির শিরোনামে লিখেছেন, ‘তুমি কত বড় হয়েছ, সেটা কোনও বিষয় নয়। বাবা-মায়ের কাছে সব সময়ই তুমি ছোটই থাকবে।’ ছবি তুলেছেন শ্বেতা বচ্চন।
 
বলিউড শোবিজে ছবিটি দেখে বলছেন, অনেক দিন পর বচ্চনদের পারিবারিক সুখের ছবি দেখা গেল ওয়েব দুনিয়ায়। বাবা-মায়ের সঙ্গে বেশ কিছুটা সময় কাটালেন অভিষেক ও শ্বেতা।
 
ইত্তেফাক/ আনিসুর