বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’র বিশেষ পর্ব প্রচারিত হবে আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবসে।
ভালোবাসা দিবসের বিশেষ এই অনুষ্ঠানে সরাসরি গান গান গাইবেন জনপ্রিয় শিল্পী বাদশা বুলবুল ও চম্পা বনিক।
দর্শকরা টেলিফোন এবং এসএমএস এর মাধ্যমে পছন্দের গানের অনুরোধ জানাতে পারবেন। জানাতে পারবেন মতামতও।
‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানটি প্রযোজনা করবেন এস আলী সোহেল ও আব্দুল্লাহ আল মামুন।
ইত্তেফাক/ আনিসুর
