ভালবাসা দিবসে অ্যালেন শুভ্র-সারিকার ‘ক্যানভাসে ভালোবাসা’

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৪
 
ব্যবসায়ী রাসেল ব্যস্ততার কারণে ফারিয়াকে সময় দিতে পারে না। আর আদনান ফারিয়ার জন্য হাতে সময় নিয়ে অপেক্ষায় থাকে। একসময় ফারিয়া ও আদনানের বন্ধুত্ব হয়। ফারিয়া ডায়েরিতে শিডিউল লিখে আদনানের সঙ্গে নানা জায়গায় ঘুরতে যায়। ঘটনাক্রমে রাসেল ডায়েরি দেখে ফেলে এবং সব বুঝতে পারে।
 
রাসেল তাদের দুজনের সঙ্গে একটি গেম খেলতে শুরু করে। এমনই রহস্যজনক গল্প নিয়ে নির্মাণ হয়েছে নাটক ‘ক্যানভাসে ভালোবাসা’। সেজান নূরের রচনায় এটি পরিচালনা করেছেন বি ইউ শুভ।
 
নাটকটিতে ফারিয়ার চরিত্রে অভিনয় করছেন মডেল অভিনেত্রী সারিকা। নাটকটি নিয়ে সারিকা বলেন, ক্যানভাসে ভালোবাসা শেষ হয়ে গেলেও মনে হবে না শেষ হয়েছে। নির্মাতা দারুণভাবে গল্পটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
 
ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত সারিকা ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন এ্যালেন শুভ্র, এস এন জনি প্রমুখ।
 
অ্যালেন শুভ্র ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘মূলত ভালবাসা-প্রেমেরে গল্প নিয়েই এ নাটকের কাহিনী। ভালবাসার মধ্যে আবার এখানে দেখা যাবে নানা ক্লাইমেক্স। এককথায় বলবো গল্পটি দারুণ। বাকিটা আগামীকাল দেখা যাবে।’ 
 
নাটকটি প্রচারিত হবে আগামীকাল এটিএন বাংলায় রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে।
 
ইত্তেফাক/ আনিসুর