বাসার পাশে লেকে প্রতিমাসে একবার করে ছুড়ে মারে তার বিশেষ চিঠিলেখা বোতল। এসব বোতল ভাসতে ভাসতে কোথায় সে যায়। কেউ জানে না। প্রতিদিন সকালে লেকের পড়ে জগিং করতে আসে মেজবা। স্রোতের টানে পানিগুলো যেখানে এসে মিশে সেখানে মাঝে মাঝে সে দেখে বোতল এসে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
লাঠি দিয়ে খুঁচিয়ে সরিয়ে দিতে গিয়ে দেখে কি যেন বোতলের ভিতরে। সে বোতলটা হাতে নিয়ে দেখে সেখানে রাখা আছে একটি চিঠি। চিঠিটা খুলে পড়ে। তার কাছে বেশ ভালো লাগে। কয়েকদিন পর দেখে সে আরেকটা চিঠি। সেটাও সে পড়ে। তার কাছে বেশ ভালো লাগে। সে একদিন লেকের এ মাথা ও মাথা ঘুরে বেড়ায় নৌকা দিযে। এবং ৫/৬টা বোতল সে পায়। তার কাছে চিঠিগুলো আগ্রহের বিষয় হয়ে দাড়ায়।
এত সুন্দর করে চিঠিগুলো লেখ কে? মেজবা জানতে চায়। কিন্ত চিঠির গায়ে কোন ঠিকানা থাকে না। খুঁজতে খুঁজতে সে ১৩ নম্বর বাড়িতে চলে আসে মেজবা। খুব রাতের দিকে অনিন্দ্যসুন্দরই একটি মেয়ে বাড়ি থেকে বেরিয়ে বোতল ছুড়ে মারে লেকের দিকে...। এভাবেই নাটকটির গল্প সাজানো হয়েছে।
আগামীকাল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে চ্যানেল আইতে প্রচার হবে বিশেষ এ নাটক ‘জেনিফার-এর চিঠি’।
নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন ও পরিচালনা করেছেন সাইদুর রহমার রাসেল। অভিনয়ে মেহজাবিন, তওসিফ, দিলারা জামান প্রমুখ। প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে।
ইত্তেফাক/ আনিসুর
