মাদ্রিদকে প্রতিহত করতে নাপোলি সমর্থকদের হুমকি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১১
চ্যাম্পিয়নস লিগের উত্তাপ ছড়াতে শুরু করেছে। বুধবার লীগের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠ সানতিয়াগো বার্নাব্যুতে ইতালিয়ান জায়ান্ট নাপোলিকে আতিথেয়তা দিবে রিয়াল মাদ্রিদ। ঐ ম্যাচকে সামনে রেখে রিয়ালের সমর্থকদের সবদিক থেকেই পিছনে ফেলার উদ্দেশ্যে প্রায় দশ হাজার নাপোলিয়ান সমর্থক মাদ্রিদ সফরের প্রস্তুতি নিচ্ছে।
 
সিরি-আ লীগে গত বছরের রানার্স-আপ নাপোলি বর্তমানে জুভেন্টাসের থেকে শিরোপা দৌড়ে নয় পয়েন্ট পিছিয়ে রয়েছে। কিন্তু তারপরেও লীগে ২৪ ম্যাচে সর্বোচ্চ ৫৭ গোল করা নাপোলিকেই ইতালিতে বর্তমানে সেরা ফুটবল দল হিসেবে মানা হচ্ছে। ২০১২ সালে চেলসির কাছে পরাজিত হবার পরে এই প্রথমবারের মত নাপোলি চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। 
 
মাদ্রিদ সফরকে সামনে রেখে নাপোলি মেয়র লুইগি ডি মাগিসট্রিস ইউ টিউবে এক ভিডিও বার্তায় বলেছেন, আমি মাদ্রিদের মেয়রকে ভালভাবে চিনি। কিন্তু বুধবার আমরা তাদেরকে বিস্ময় উপহার দিতে মুখিয়ে আছি। স্পেন অসাধারণ একটি দেশ। কিন্তু নাপোলি তার থেকেও ভাল এবং আমরা জয়ের অপেক্ষায় আছি। 
 
যুদ্ধ-পরবর্তী সময়ে শিল্পাঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত ইতালির দুটি শহর জুভেন্টাস ও নাপোলিতেই দক্ষিণাঞ্চল থেকে বেশীরভাগ জনগণ চলে এসে বসতি গড়ে তুলে। তখন থেকেই এই দুটি স্থানের সমর্থকরা তাদের নিজ নিজ দলের সমর্থনে নিবেদিত। সানতিয়াগোতে তাই যাবার জন্য বিশাল সংখ্যার এই নাপোলি সমর্থকদের দেখতে একটু বেশি আগ্রহ লক্ষ্য যাচ্ছে। যদিও বাইরের সমর্থকদের জন্য সানতিয়াগোতে মাত্র ৩৯১৭টি টিকেট বরাদ্দ রয়েছে। এদিকে স্টেডিয়ামে প্রবেশে ইতোমধ্যেই ছয় হাজার নাপোলি সমর্থক আবেদন করেছেন। চার্টাড বিমান ছাড়াও ইস্তানবুল, জুরিখ ও ব্রাসেলস হয়ে বিভিন্ন বিমানে মাদ্রিদে যাবার পরিকল্পনা করেছে, এছাড়া মিনিবাসও ভাড়া করা হয়েছে। কিছু কিছু পরিবার ফেরিতে ও ট্রেনে করে মাদ্রিদে আসছে বলেও জানা গেছে। এই সমস্ত সমর্থকদের বেশীরভাগেরই সানতিয়াগোতে প্রবেশের কোন টিকিট নেই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ মাদ্রিদের বন্ধুদের মাধ্যমে টিকিট যোগাড় করেছে। 
 
ইত্তেফাক/রেজা