রাব্বিকে আউট করতে ব্যর্থ ভারতীয় বোলাররা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৪
কামরুল ইসলাম রাব্বীকে দলে নেয়া হয়ে বোলার হিসেবে। কিন্তু তিনি যে ধৈর্য্যশীল ব্যাটিংয়েও সমান পারদর্শী। টাইগার দলের বাঘা বাঘা ব্যাটসম্যানরা যখন ভারতীয় পেসারদের গতি-সুইং আর স্পিনারদের ঘুর্ণিতে খেই হারাল তখন একমাত্র ব্যতীক্রম ছিল রাব্বী।
 
টেস্ট মেজাজে ব্যাটিং করে হায়দরাবাদ টেস্টের দুই ইনিংসেই ছিলেন অপরাজিত ছিল রাব্বী। প্রথম ইনিংসে ৯ বলে ০ রান ও দ্বিতীয় ইনিংসে ৭০ বলে ৩ রান করে নট আউট থাকনে তিনি। প্রায় ১৩ ওভার তিনি একই মোকাবেলা করেন। রাব্বীর ধৈর্য্যশীল ব্যাটিং ভারতীয় অধিনায় কোহলির কপালেও চিন্তার ভাজ ফেলে দিয়েছিল। 
 
২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয় রাব্বীর। এরপর খেলে ফেলেছেন ৫ টি টেস্ট। ১০ টি ইনিংসে ৭.৩৩ গড়ে রান করেছেন ৪৪। স্ট্রাইকরেট ১৮.৯৬। সর্বশেষ নিউজিল্যান্ডের হ্যাগলি ওভালে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে প্রথম ইনিংসে ৯২ বলে ২ ও দ্বিতীয় ইনিংসে ৪৭ বলে ২৫ রান করেছিল রাব্বী।
 
উল্লেখ্য, ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে লড়াই করে শেষ পর্যন্ত ২০৮ রানে পরাজিত হয়েছে টাইগাররা।
 
ইত্তেফাক/রেজা