এম এস ধোনি মাঠে থাকা মানেই গ্যালারিতে সাক্ষী ধোনির উপস্থিতি। অত্যাধুনিক ফ্যাশানেবল পোশাকে গ্যালারীতে সাক্ষীর গ্ল্যামারাস উপিস্থিতি ক্রিকেটপ্রেমীদের কাছেই পরিচিত। আইপিএল থেকে শুরু করে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের ম্যাচ থাকলেই ভিভিআইপি বক্সে বরাবরই চোখে পড়েছে এম এস ধোনির স্ত্রীর উজ্জ্বল উপিস্থিতি।
এম এস-এর সঙ্গে বিয়ের পর থেকে কার্যত ভারতীয় ক্রিকেট দুনিয়ায় ফার্স্ট লেডির মতোই মর্যাদা পেয়ে আসছেন সাক্ষী।কিন্তু, সম্প্রতি সাক্ষীর একটি অদ্ভুত ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে বেরিয়ে এসেছে সাক্ষীর অতীত জীবনের এক সত্য। যার জন্য তোলপাড় হচ্ছে ইন্টারনেট দুনিয়া।
IMG0
ছবিটিতে দেখা যায়, সাক্ষীকে হাতে সিগারেট ধরে বন্ধুর সঙ্গে পার্টিতে নাচ করছেন।
যানা যায়, সাক্ষী একটা সময় চেন স্মোকার ছিলেন। বিয়ের পর তিনি তাঁর নেশার এই বস্তুটিকে ছাড়তে পেরেছেন কি না তা জানা যায়নি। সাক্ষীর ভাইরাল হওয়া ছবিটি তাঁর কলেজ জীবনের। এই সময়ে সাক্ষীর সঙ্গে কোনওভাবেই পরিচয় ছিল না ধোনির।
এম এস ধোনি ধূমপান করেন, এটা ক্রিকেটপ্রেমীরা ভাল করেই জানেন। কিন্তু, তাঁর স্ত্রীও যে একই নেশা করতেন সেটা এই প্রথম সর্বসমক্ষে সামনে এল। এবেলা।
ইত্তেফাক/রেজা
