বিরাট-অনুষ্কার ভ্যালেন্টাইনস্ ডে-র প্ল্যান জানুন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৪
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আর বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার রিলেশনশিপ নিয়ে বহু গসিপ চালু রয়েছে ইন্ডাস্ট্রিতে। এখনই ব্রেক-আপ তো খানিকবাদেই মেক-আপ। দুজনের ‘প্রেম’এর গল্প নিয়ে গোটা বছরই পেজ-থ্রির পাতায় লেখা হয়।
 
তাদের ভক্তরাও কিন্তু কম যান না। কোহলির খারাপ পারফরম্যান্সের জন্য অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন। আনুষ্কার জন্য কোহলিকেও বদনাম করেন। সম্প্রতি আনুষ্কার প্রযোজিত-অভিনীত ছবি ‘ফিলাউরি’ কোহলি প্রোডিউস করছেন এমন জল্পনা ছড়িয়ে পড়লে তার জবাব দিতে মাঠে নামেন অনুষ্কা। অাবার ফেসবুকে আনুষ্কাকে নিয়ে ট্রোলড হলে ঢাল হয়ে দাড়ান কোহলি। এভাবে বহুবার প্রকাশ্যে একে অপরের পাশে দাঁড়িয়েছেন। তাই তাঁদের যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে তা একেবারে অস্বীকার করেন না বলিউডের বহু মানুষই।
 
চলতি বছরের শুরুটা দেহরাদুনে একসঙ্গেই কাটিয়েছেন এই জুটি। আগামিকাল ভ্যালেন্টাইনস্ ডে। দিনটি উদযাপনে তাদের বিশেষ প্ল্যান রয়েছে বলেই মনে করছেন বি-টাউনের একটা বড় অংশ।
 
সূত্রের খবর, এই মুহূর্তে হোম প্রোডাকশন ‘ফিলাউরি’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অনুষ্কা। অন্যদিকে আজই হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে জিতে টেস্ট ম্যাচ শেষ করল টিম ইন্ডিয়া। ফলে খেলার মাঠেই এ ক’দিন মনোযোগ ছিল বিরাটের। আপাতত দিন কয়েকের ছুটি। চলতি মাসের শেষেই রয়েছে অস্ট্রেলিয়া সিরিজ। তার আগে পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটি কাটাবেন ক্রিকেটাররা।
 
কালকের দিনটা অনুষ্কার সঙ্গেই বিরাট সেলিব্রেট করবেন বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একাংশ। শুটিং চলায় এখনই কোথাও নাকি বেড়াতে যাওয়ার প্ল্যান নেই তাঁদের। তবে একসঙ্গে রোমান্টিক ডিনার ডেটে যেতে পারেন এই জুটি। যদিও ভ্যালেন্টাইনস্ ডে-র প্ল্যান নিয়ে এখনও প্রকাশ্যে কিছুই বলেননি বিরুষ্কা (বিরাট+আনুষ্কা)।
 
ইত্তেফাক/রেজা