প্রায় দু’মাস বয়স হল তার। জন্ম থেকেই সেলিব্রেটি চাইল্ড সে। শুরুতেই বির্তক হয় তার নাম নিয়ে। কিন্তু এতদিনেও তার ছবি দেখেনি ভক্তরা। তবে এ বারই প্রথম প্রকাশ্যে এল তার আসল ছবি। অন্তত এমনটাই দাবি বলিউডের একটা বড় অংশের।
নাম তৈমুর আলি খান পাতৌদি। সইফ আলী খান পাতৌদি ও কারিনা কাপুর খানের (সাইফিনা) একমান্ত্র সন্তান। গত বছরের ২০ ডিসেম্বর জন্মের পরই তৈমুরের পর পর দু’টি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। গত রবিবার রাত থেকে আরও একটি ছবি ঘুরছে ওয়েব দুনিয়ায়। বলা হচ্ছে এটাই নাকি তৈমুরের আসল ছবি।
সূত্রের খবর, মোবাইলে তোলা এই ছবি কপূর বা খান পরিবারের কোনও সদস্যই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। মুহূর্তের মধ্যে তা ফের ভাইরাল হয়ে যায়।
এর আগে পেন্সিলে আঁকা তৈমুরের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন খোদ সইফ। কিন্তু এখনও পর্যন্ত সইফ-করিনার তরফ থেকে তৈমুরের অন্য কোনও ছবি প্রকাশ্যে দেওয়া হয়নি। রবিবারের এই ভাইরাল হওয়া ছবিটিও তৈমুরেরই কিনা সেটা নিয়ে সাইফিনার তরফ থেকে এখনও কেউ মুখ খোলেননি।
ইত্তেফাক/রেজা
