পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ায় সোমবার বিকেলে উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে অ্যাক্রোবেটিক প্রদর্শনী হয়েছে।
প্রদর্শনীর উদ্ধোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ।
অনুষ্ঠানে ইউএনও রুহুল কুদ্দুসের সভাপতিত্বে জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াস, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমির পরিচালক জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।
অ্যাক্রোবেটিক দলের টিম লিডার মো. হাবিব তারাশীর নেতৃত্বে ২৮ সদস্য শারীরিক কসরতে অংশ নেন।
ইত্তেফাক/উজ্জল
