ভালবাসার যত অনুষ্ঠান

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১১:০৪
 
ভালোবাসা দিবস উপলক্ষে চ্যানেল আই প্রচার করবে বিশেষ বিশেষ অনুষ্ঠানমালা। এ ধারাবাহিকতায় ১৪ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হয় ‘গানে গানে সকাল শুরু’র বিশেষ পর্ব। এ পর্বে গান করেন রেজওয়ানা চৌধুরী বন্য ও সুরের ধারার শিল্পীরা।
 
দুপুর ১২টা ৩০ মিনিটে সরাসরি প্রচার হবে বিশেষ ‘তারকাকথন সরাসরি’, অনন্যা রুমার প্রযোজনায় এ পর্বে অংশ নেবেন নাঈম ও নাদিয়া। বেলা ১টা ৫ মিনিটে রয়েছে ভালোবাসার গানের অনুষ্ঠান ‘এবং সিনেমার গান’ এবং ১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ আড্ডার অনুষ্ঠান ‘ভালোবাসার রং তুলি’, উপস্থাপনা ও পরিচালনা করেছেন পুনম প্রিয়াম। 
 
বিকেল ২টা ৪০ মিনিটে দেখানো হবে চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শিহাব শাহীন। অভিনয়ে জাকিয়া বারি মম, আরেফিন শুভ, ইরেশ যাকের, আলীরাজ, মিশা সওদাগর, মাহমুদুল ইসলাম মিঠু, মেজবাহ উদ্দিন সুমন, কাজী উজ্জ্বল প্রমুখ।
 
রাত ৭টা ৫০ মিনিটে দেখানো হবে বিশেষ নাটক ‘অন্য কোথাও’। রচনা কাজী শাহিদুল ইসলাম ও পরিচালনা করেছেন সালাহুদ্দিন লাভলু এবং এ নাটকে অভিনয় করেছেন নিলয়, মৌসুমী হামিদ প্রমুখ। 
 
বিশেষ নাটক ‘জেনিফার-এর চিঠি’ প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে। মেজবাউদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাইদুর রহমান। অভিনয়ে মেহজাবিন, তওসিফ, দিলারা জামান প্রমুখ এবং রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসার সুরে ও গল্পে আমরা’। উপস্থাপনা ও পরিচালনা করেছেন মৌসুমী বড়ুয়া।
 
ইত্তেফাক/ আনিসুর