মুরালিথরনকেই সবচেয়ে ভয় পেতেন শেবাগ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৩০
সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগের ব্যাটে তুলোধুনো হয়েছেন অনেক বোলাররা। তবে তিনি নিজেও একজনের বলে আতঙ্কিত থাকতেন। সেই বোলার হচ্ছে লঙ্কান কিংবদন্তী মুত্তিয়া মুরালিথরন।
 
হিন্দুস্তান টাইমসের এক উৎসবে শেবাগ বলেন, তাকে(মুরালিকে) খেলা সবসময়েই কঠিন ছিলো। তার বোলিং একশন একদমই অন্যরকম।
 
ক্যারিয়ারে বেশ কয়েকবারই মুখোমুখি হয়েছেন দুজন। সফল ছিলেন দুজনই। কোনোদিন শেবাগ জ্বলে উঠতেন তো কোনোদিন মুরালি শিকার বানাতেন তাকে। ২০০৮ সালে শ্রীলঙ্কা সফরে শেবাগ অপরাজিত ২০১ রান করেন।
 
তার একবছর পরই আবারও মুরালি ও শ্রীলঙ্কান বোলারদের খেলে তুলে নেন ২৯৩ রান। তবু মুরালিকে খেলা সবসময় কঠিন ছিলো বলে জানান তিনি। মুরালিথরন শুধু শেবাগকে না, বিশ্বের নামকরা সব ব্যাটসম্যানকে বিপাকে ফেলেছেন। ১৩২ টেস্টে তুলে নিয়েছেন ৮ উইকেট।
 
ইত্তেফাক/মাহাদী