গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি) তার দর্শকদের নিয়ে ভালোবাসা দিবস উদযাপন করতেই আজকের ভালোবাসা দিবসে আয়োজন করেছে ‘ব্রেক ফ্রি ভ্যালেন্টাইন ফেস্ট’। এ আয়োজনে থাকছে ভালোবাসার বিরতিহীন একাধিক অনুষ্ঠান।
থাকছে দর্শকদের পাঠানো গল্প থেকে নির্বাচিত সেরা গল্প নিয়ে রোমান্টিক নাটক ‘আবারো তোমার গল্প’। গৌতম কৈরির পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম ও উর্মিলা শ্রাবন্তী কর। বিশেষ এই নাটকটি প্রচার হবে আজ রাত ১১টা ১৫ মিনিটে।
দর্শকদের ভোটে নির্বাচিত সেরা ভালোবাসার জুটি নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘ভ্যালেন্টাইন আওয়ার’। বিশেষ এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় টিভি উপস্থাপিকা সামিয়া আফরিন। প্রচার হবে আজ রাত ৯টায়। থাকছে ভালোবাসা দিবসের বিশেষ ‘ভালোবাসার এই সন্ধ্যায়’।
শ্রাবন্য তৌহিদার উপস্থাপনায় এতে ভালোবাসার গল্প বলবেন তানিয়া আহমেদ ও এস আই টুটুল। থাকছে ভ্যালেন্টাইন সেলফি কন্টেস্ট।
ইত্তেফাক/আনিসুর
