গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২০
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের খুরশীদমহল গ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার করেছে পাগলা থানা পুলিশ। 
 
মঙ্গলবার দুপুরে উদ্ধারকৃত লাশের পরনে লাল রঙের সালোয়ার-কামিজ ছিল। বয়স আনুমানিক ২০/২১ বছর হবে বলে জানা গেছে। 
 
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খুরশীদমহল ব্রিজের আনুমানিক ৫০ গজ দক্ষিণ-পশ্চিমে মঙ্গলবার সকালে জেলেরা ব্রহ্মপুত্রে নদের কিনারায় একটি লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পাগলা থানার ওসি চাঁন মিয়া জানান, নিহত তরুণীর কপাল ও গলায় আঘাতের চিহ্ন আছে।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম