ব্রাজিলে ফুটবল ম্যাচ চলাকালীন দর্শককে গুলি করে হত্যা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৪
ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবের ডার্বি ম্যাচে এক দর্শককে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে।  বোটাফোগো ও ফ্লেমিঙ্গোর মধ্যকার ডার্বি ম্যাচের আগেই সমর্থকদের মধ্যে সৃষ্ট সহিংসতায় আরো ৭ ব্যক্তি আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 
 
নিলটন স্যান্টেস স্টেডিয়ামে রবিবারের ম্যাচটি মাঠে গড়ানোর আগেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান ২৮ বছর বয়সী ব্যক্তিটি। এ ঘটনায় আহত হওয়া ৭ জনের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। ছয়মাস আগে অলিম্পিকের ট্র্যাক এন্ড ফিল্ড ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছিল এই ভেন্যুতেই।
 
পুলিশের প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে একটি গাড়ি থেকে গুলিটি করা হয়েছে। এএফপি।
ইত্তেফাক/এসএসএ