ভারতীয় পরিচালক অয়ন মুখার্জীর নতুন সিনেমা ‘ড্রাগন’ এ এই প্রথম একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অমিতাভ বচ্চন ও রণবীর কাপুর।
এছাড়া সুপারহিরো নির্ভর এ ছবিটিতে তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আলিয়া ভাটও। টাইমস অব ইন্ডিয়ার খবরে এমনটিই জানা গেল।
নাম প্রকাশে অনিচ্ছুক ছবির সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেন, ‘ একেবারেই গেস্ট হয়ে নয়। এই ছবিতে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন অমিতাভ। চলতি বছরেই শুটিং শুরুর কথা রয়েছে।’
এরআগে রণবীরের বাবা ঋষি কাপুরের সঙ্গে ‘অমর আকবর অ্যান্টনি’, ‘কুলি’, ‘আজুবা’-র মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন বিগ বি। কিন্তু রণবীরের সঙ্গে এই প্রথম দেখা যাবে তাঁকে।
সনাতন ধর্মীয় কাহিনী পুরাণের প্রেক্ষাপটে এক সুপারহিরোর গল্প বলবে ‘ড্রাগন’। সব মিলিয়ে অমিতাভ ও রণবীর, কে কাকে ছাপিয়ে যায় সে দিকেই নজর থাকবে সিনেপ্রেমীদের। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু
