সবুজবাগে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী ও তার বন্ধু আটক

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৪৫
 
রাজধানীর সবুজবাগের মাদারটেকে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী ও তার বন্ধুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশ স্বামী গোলাম রহমান ভূঁইয়া ও তার বন্ধু খালেদকে আটক করে। রাতেই পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৌসুমীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
 
মৃত মৌসুমীর বোনের ছেলে সোহাগ জানান, গোলাম রহমান ভূঁইয়া স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রশাসনিক কর্মকর্তা। ছয় বছরের ছেলেসহ এই দম্পতি মাদারটেকের আমিরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল রাত ১০টার দিকে গোলাম রহমান তার স্ত্রী অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন আগেই মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ গিয়ে গোলাম রহমান ও তার বন্ধু খালেদকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।
 
 
ইত্তেফাক/কাউছার