ঠোঁটকাটা বলে বেশ নামডাক রয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। এটা নিয়ে যদিও অনেকে তার বদনামও করেন। তবুও সে অভ্যাস থেকে পিছু হাটেন না তিনি। ভালবাসা দিবসে রিলেশনশিপ নিয়ে এবার নিজেই যেন হাড়ি ভাঙ্গলেন।
সম্প্রতি হৃতিক রোশনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যথেষ্ট তিক্ততা তৈরি হয়েছিল। জল গড়ায় আদালত পর্যন্ত। সে সব এখন অতীত। কঙ্গনা স্পষ্ট বললেন, ‘আমি একটা রিলেশনশিপে রয়েছে। এ বছরই বিয়ে করতে চাই। আশা করছি সেটা সম্ভব হবে।’
আর ব্রেকআপ কী ভাবে সামলান নায়িকা? তাঁর কথায়, ‘সম্পর্ক ভেঙে গেলে সামলাতে আমার দিন সাতেক সময় লাগে। সেটা যত দিনের রিলেশনই হোক না কেন, সাতদিনের মধ্যে আমি তা থেকে বেরিয়ে আসতে পারি। আর একবার কোনও সম্পর্ক থেকে বেরিয়ে এলে আর কখনও ফিরে যাই না। কিন্তু আমার প্রাক্তন বয় ফ্রেন্ডরা কিন্তু সকলে আমার কাছে ফিরে আসকে চেয়েছে। এটাও কিন্তু একটা রেকর্ড।’
কঙ্গনার এই প্রাক্তনদের তালিকায় তো হৃতিক রোশনও রয়েছেন। তিনিও কি ফিরতে চেয়েছেন কঙ্গনার কাছেই? না! এ প্রশ্নের এখনও পর্যন্ত কোনও উত্তর পাওয়া যায়নি।
ইত্তেফাক/আনিসুর
