দেখুন ‘ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প’ থেকে নির্মিত তিন নাটক

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১১
 
এবারের ভালবাসা দিবস উপলক্ষে নির্মিত টিভি নাটকের মধ্যে অন্যতম আগ্রহের জায়গা করে নেয় ‘ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প’ থেকে নির্বাচিত সেরা তিন গল্পে নির্মিত তিন নাটক। গতকাল নাটকগুলো প্রচারিত হয়েছে, দর্শক সাড়াও দেখা গেছে অনলাইন ফিডব্যাকে। তবে ব্যস্ততার কারণে অনেকে টিভি সেটের সামনে বসে নাটকগুলো দেখতে পারেননি।
 
হতাশ হওয়ার কিছু নেই, তিনটি নাটকই ক্লোপ আপ বাংলাদেশের ব্যানারে ইউটিউবে আপ করা হয়েছে।  আর ইত্তেফাক অনলাইনে এখানেই দেখুন এই তিনটি নাটক। ‘ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প’র তিন নাটকের মধ্যে রয়েছে ‘তোমার পিছু পিছু’, ‘মেঘ এনেছি ভেজা’ ও ‘কেউ জানে না’।
 
মনসুর আহমেদ রচিত ‘তোমার পিছু পিছু’ নাটকটি পরিচালনা করছেন পরিচালক মাবরুর রশিদ বান্নাহ। নাটকটির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা তাহসান ও মিম। এই নাটকের টাইটেল গান ‘খুব কাছে’ কম্পোজ করেছেন সংগীত পরিচালক ও শিল্পী অদিত রহমান। 
তরিকুল ইসলাম তপু রচিত ‘মেঘ এনেছি ভেজা’ নাটকটি পরিচালনা করছেন পরিচালক রুবায়েত মাহমুদ। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা সাবিলা ও সিয়াম। এই নাটকের টাইটেল গান ‘কাছে আসার উত্সবে’ কম্পোজ করেছেন সংগীত পরিচালক ও শিল্পী মিনার রহমান।
পরিচালক আর বি প্রীতম পরিচালনা করছেন আতিয়া অনুলী রচিত ‘কেউ জানে না’ নাটকটি। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন লাক্সতারকা মেহজাবিন ও জোভান। এই নাটকের টাইটেল গান ‘কেউ জানে না’ কম্পোজ করেছেন সংগীত পরিচালক ও শিল্পী আরাফাত মহসিন। 
‘ক্লোজআপ’ নিবেদিত নাটক তিনটি ভালোবাসা দিবসে গতকাল বাংলাভিশনে রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হয়েছে।
 
ইত্তেফাক/আনিসুর